Sunday, May 10, 2026

আজ ঘরের মাঠে লাল-হলুদের সামনে ওড়িশা, জয়ের হ্যাটট্রিক লক্ষ্য অস্কারের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচ জিতলে আইএসএলে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করবে মশালবাহিনী। সাউল ক্রেসপো ও দিমিত্রিয়স দিয়ামানতাকোসের চোট বড় ধাক্কা লাল-হলুদে।

সাউলকে শুধু ওড়িশা ম্যাচই নয়, আগামী অন্তত একমাস স্প্যানিশ মিডফিল্ডারকে বাইরে থাকতে হতে পারে। চোটে নেই দিমিও। সাউলের অনুপস্থিতিতে আহমেদ জাহু, হুগো বুমোসদের চাপে রাখতে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কী রণনীতি নেন, সেটাই দেখার। চোট সারিয়ে পুরো ফিট না হলেও বুধবার দলের সঙ্গেই অনুশীলন করেছেন হেক্টর ইয়ুস্তে। স্প্যানিশ ডিফেন্ডারের খেলার সম্ভাবনা রয়েছে। অস্কার জানিয়েছেন, হেক্টর স্কোয়াডে থাকবেন। তবে নন্দকুমারের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

চোট সমস্যা থাকলেও অস্কার বলছেন, ‘‘প্রথম দলের পাঁচজনকে হয়তো আমরা এই ম্যাচে পাব না। আশা করি, তাতে অসুবিধা হবে না।” তিন বিদেশি নিয়েই শুরু করতে পারেন ইস্টবেঙ্গল কোচ।

সাউল না থাকায় মাঝমাঠে সৌভিক চক্রবর্তী ও জিকসন সিংকে বাড়তি দায়িত্ব দিচ্ছেন অস্কার। আক্রমণভাবে মাধি তালালের পাশে দিমিত্রিয়সকে যেহেতু পাওয়া যাবে না, তাই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভাই ভরসা লাল-হলুদ কোচের। চেন্নাইয়ান ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে ভাল খেলে কোচের প্রশংসা আদায় করে নিয়েছেন ক্লেটন। ওড়িশার বিরুদ্ধেও তাঁকে দায়িত্ব নিতে হবে। সেকেন্ড স্ট্রাইকার হিসেবে পরিকল্পনায় কোচের রয়েছেন ডেভিডও। নির্বাসন কাটিয়ে ফিরছেন লালচুংনুঙ্গা। লেফট ব্যাকে প্রভাত লাকরার জায়গায় তিনি হয়তো খেলবেন। তবে টিম স্ট্র্যাটেজি সামনে আনতে চাননি ইস্টবেঙ্গল কোচ।

শেষ তিন ম্যাচ ক্লিনশিট রেখেছে দল। কিন্তু ওড়িশা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল (২৩) করেছে। জাহুদের সেট-পিস আটকানোর বড় পরীক্ষা আনোয়ারদের কাছে। তিন ম্যাচ আগে ভুবনেশ্বরে সেট-পিস থেকে গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। জাহুর সেন্টার থেকে হেডে গোল করেছিলেন মোর্তাদা ফল। সেটা মাথায় রেখেই বুধবার যুবভারতীর অনুশীলনে সেট-পিস আটকানোর মহড়া চলে। অস্কার খাতা-কলম নিয়ে দাঁড়িয়ে প্রতিটি মুভের উপর নজর রাখছিলেন। ফুটবলাররা ভুল করলেই নিজে গিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। কৌশলে বাজিমাতের লক্ষ্যে অস্কার বললেন, ‘‘আমরা সহজে ওড়িশাকে গোল করতে দেব না। ওরা বল ধরে খেলে। সেই সুযোগটা ওদের দিতে চাই না। মাঝমাঠ আমাদেরই নিয়ন্ত্রণ করতে হবে।”

আরও পড়ুন- ৫৬ ঘণ্টার অভিযান শেষ, কুয়ো থেকে উদ্ধার পাঁচ বছরের নিথর শিশু!


Related articles

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...