Sunday, June 21, 2026

হাওড়ায় শৈলেন মান্না সরণীর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন। কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে এই রাস্তার নামকরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নাম বদলের ঘোষণা করেছিলেন।রাস্তার নতুন নাম হল শৈলেন মান্না সরণী। বৃহস্পতিবার দিঘা থেকে ফিরে সোজা এই নামকরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পাশাপাশি হাওড়া জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের স্টলও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি-সহ জেলাশাসক। মুখ্যমন্ত্রী জানান রাস্তার পাশে পড়ে থাকা জায়গায় সুফল বাংলার বিপণী থাকবে। আগামীতে এলাকাকে সুসজ্জিত রাখতে শিশুদের জন্য বিশেষ ভাবনা চিন্তা করা হচ্ছে।পাশাপাশি একটি লাইব্রেরীও তৈরি করা হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...