Friday, June 26, 2026

দেশ ছাড়তে হবে! আমেরিকায় আশঙ্কায় ১৮০০০ গুজরাটি থেকে পঞ্জাবি

Date:

Share post:

ট্রাম্প জমানায় নতুন নাগরিকত্ব আইন আসার সম্ভাবনা প্রথম থেকেই শোনা গিয়েছিল। নাগরিক হওয়ার শর্ত বদল করারও ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সঙ্গে কড়া হাতে দমন করবেন বেআইনি অনুপ্রবেশ (illegal immigration)। এর ফলে প্রায় ১৮০০০ ভারতীয় ইতিমধ্যেই বেআইনি অনুপ্রবেশকারীর তালিকাভুক্ত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগ গুজরাট (Gujarat), পাঞ্জাব (Punjab) এবং অন্ধপ্রদেশের (Andhra Pradesh)।

বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশের সীমানা দিয়ে লোহার পাঁচিল তুলতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) হিসাব অনুযায়ী গত তিন বছরে আমেরিকায় বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ৯০ হাজার ভারতীয়। সাম্প্রতিক তথ্যে ১৭,৯৪০ ভারতীয়কে তালিকাভুক্ত করা হয়েছে যাদের আমেরিকার বাসিন্দা হিসাবে বৈধ কাগজপত্র নেই। মার্কিন হিসাব অনুযায়ী মেক্সিকো এবং এল সালভাডোরের পরে আমেরিকায় সবথেকে বেশি অবৈধ নাগরিক ভারত থেকেই গিয়েছেন।

আমেরিকার হিসাব অনুযায়ী ৭ লক্ষ ২৫ হাজার অবৈধ ভারতীয় (illegal immigrants) আমেরিকায় বসবাস করেন। সর্বশেষ ২০২২ সালে অক্টোবর মাসেও অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের প্লেনে করে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সম্প্রতি আমেরিকার দাবি ভারত সরকারের তরফ থেকে অবৈধ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সহযোগিতা করা হচ্ছে না। তবে নভেম্বর ২০২৪-এ আমেরিকা যে অবৈধ নাগরিকদের তালিকা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা না করলে এই বাসিন্দাদের কি পরিণতি হবে তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...