Tuesday, June 2, 2026

নাবালিকার ধর্ষণে মহম্মদবাজারে পুলিশের জালে সিভিক ভলান্টিয়র

Date:

Share post:

মহম্মদবাজারে নাবালিকার ধর্ষণে গ্রেফতার সিভিক ভলান্টিয়র (Civic Volunteer)। চিরঞ্জীব সিংহ নামে ওই অভিযুক্ত মহম্মদবাজার (Mahammad Bazar) থানারই সিভিক ভলান্টিয়র হিসেবে কাজ করতেন। নির্যাতিতার বাড়ির পাশেই থাকেন তিনি। অভিযোগ, যৌন হেনস্থার পরে নাবালিকাকে মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হত।

স্থানীয় সূত্রে খবর, চিরঞ্জীবের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল নির্যাতিতার পরিবারের। সে কারণে দুই বাড়ির মধ্যে যাতায়াত ছিল। অভিযোগ, সেই সুযোগে গত নভেম্বর ওই নাবালিকাকে ধর্ষণ করেন চিরঞ্জিৎ। এই কথা কাউকে না বলতেও হুমকি দেন অভিযুক্ত। ভয়ে কাউকে কিছু বলেনি সে। কিন্তু তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকেদের সন্দেহ হয়। নাবালিকার মায়ের জিজ্ঞাসাবাদের মুখে কান্নায় ভেঙে পড়ে সে। গোটা ঘটনাটি জানায়।

এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। এর পরেই চিরঞ্জীব সিংহকে (Civic Volunteer) আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...