Saturday, April 4, 2026

প্রয়াত জাকির, শোকপ্রকাশ আমজাদ আলি খান থেকে বিক্রম ঘোষের

Date:

Share post:

তবলা উস্তাদ জাকির হোসেনের (Zakir Hussain) আকস্মিক প্রয়াণে গভীর শোক ভারতের সঙ্গীত মহল থেকে শিল্পমহলে। আরব সাগরের পাড় থেকে বঙ্গোপসাগর পাড়ে কলকাতাতেও শোকের ঢেউ। একদিকে যখন হৃদয় বিদারী শোক প্রকাশ শিল্পীমহলের তখন শোকবার্তা প্রকাশ ভারতের মার্কিন দূতাবাসেরও (US Embassy, India)।

অমর রয়ে যাবে জাকির হোসেন ও শরদ সম্রাট আমজাদ আলি খানের (Amjad Ali Khan) যুগলবন্দি। তবু জাকিরের আকস্মিক প্রয়াণ ভেঙে পড়েছেন আমজাদ। সোশ্যাল মিডিয়ায় জানালেন বিশ্বের প্রিয় তবলা বাদকের প্রয়াণে নিজের বাকরুদ্ধ হয়ে পড়ার কথা।

কয়েক দশক আগে একসঙ্গে সঙ্গীত পরিবেশনের স্মৃতি মনে করে আক্ষেপ সুরকার এ আর রহমানের (A R Rahman)। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রকাশ করতে গিয়ে জাকিরের সঙ্গে আরও একবার বাজানোর পরিকল্পনা শেষ হয়ে যাওয়ার আক্ষেপ করেন তিনি।

বাংলাতেও শোকের ছায়া জাকিরের প্রয়াণে। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukla) জানান তবলা উস্তাদের প্রয়াণ তাঁর জন্য পারিবারিক বিয়োগ। ভ্রাতৃসম জাকিরের প্রয়াণ তাঁর কাছে অবিশ্বাস্য জানান শিল্পী। শোকপ্রকাশ করেন সুরকার দেবজ্যোতি মিশ্রর (Debojyoti Mishra)। তবে তাঁর তবলার বোল তাঁকে স্মরণীয় করে রাখবে বলে জানান শিল্পী। অন্যদিকে বাংলার তবলাশিল্পী বিক্রম ঘোষ (Bikram Ghosh) জাকিরের প্রয়াণকে সূর্য হারানোর সঙ্গে তুলনা করেছেন।

সঙ্গীত জগতের পাশাপাশি শোক অন্যান্য মহলেরও। পদ্মবিভূষণ জাকিরের প্রয়াণে শোকপ্রকাশ করেন শচীন তেন্ডুলকরও। জাকিরের হাসি মুখ ও বিনয়ী মনোভাব স্মরণ শচীনের।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...