Monday, May 18, 2026

দল অনুমোদন করে না: ফিরহাদের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

সংখ্যালঘু প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্য সমর্থন করে না তৃণমূল। দলের তরফে তীব্র নিন্দা করে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়েছে, দল এই মন্তব্য অনুমোদন করে না। এই বক্তব্যে তৃণমূলের অবস্থান বা আদর্শ প্রকাশিত হয় না।

শনিবার, ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ শীর্ষক অনুষ্ঠানে কলকাতার মেয়র মন্তব্য করেন, “উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।” এই নিয়ে গত দুদিন ধরে রাজ্যজুড়ে আলোচনা হয়। সোমবার, নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডে তৃণমূল জানায়, “ফিরহাদ হাকিমের (Firhad Hakim) যে মন্তব্য করেছেন, তার থেকে তৃণমূল কংগ্রেস (TMC) পরিবার দৃঢ় ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা করছে। এই ধরনের মন্তব্যে দলের অবস্থান এবং আদর্শের প্রতিফলন ঘটে না। শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের দলের দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে। পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনও মন্তব্যের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“

Related articles

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...