Monday, May 18, 2026

সংবিধানের ৭৫ বছর! রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাক সংসদ, দাবি ঋতব্রতর

Date:

Share post:

সংবিধানের ৭৫ বছর পূর্তিতে জাতীয়স্তোত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরকে সংসদে শ্রদ্ধা জানানোর দাবি জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরে রাজ্যসভায় মঙ্গলবারই প্রথম বক্তব্য পেশ করলেন তিনি। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন বিশ্বকবিকে। শুধু অনন্যপ্রতিভার কবি হিসাবে নন, সুরস্রষ্টা, দার্শনিক এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানের কথা তুলে ধরলেন তিনি। ঋতব্রতর কথায়, কবিগুরু ছাড়া সংবিধানের ৭৫ বছর পূর্তি নিয়ে আলোচনা অপূর্ণ থেকে যাবে।

রাজ্যসভায় নতুন সাংসদের ভাষণে এদিন ছত্রে ছত্রে ছিল রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি। অন্ধকার থেকে কেমন করে আলোর পথ দেখিয়েছিলেন তিনি তাও তাঁর কবিতার মধ্যে দিয়েই ব্যখ্যা করেন সাংসদ। মনে করিয়ে দিলেন, ১৯১১ সালে এক রাজনৈতিক কনভেনশনে আদর্শ ভারতবর্ষের ছবি তুলে ধরেছিলেন তিনি তাঁর সৃজনশীলতার মধ্যে দিয়েই। বিভিন্ন জাতি-ধর্ম এবং ভাষার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্রে দীক্ষিত করেছিলেন রবীন্দ্রনাথই। নিদ্রামগ্ন মানুষের মনে জাগিয়ে তুলেছিলেন চেতনা। তাই সংবিধানের ৭৫ বছর পূর্তি রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে।

আরও পড়ুন- রাজ্যে কোন কোন বিজেপি নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পান? সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে মিথ্যাচার কেন্দ্রের

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...