Friday, April 24, 2026

রাজ্য স্কুল ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন উত্তর ২৪ পরগনা

Date:

Share post:

রাজ্য স্কুল ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে আগেই চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার বালিকা বিভাগেও তারা চ্যাম্পিয়ন হল। বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় স্কুল ক্রিকেটের ফাইনাল খেলা।দক্ষিণ কলকাতা দলকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ম্যান অব দ্যা ম্যাচের তকমা পেয়েছেন উত্তর ২৪ পরগনার বর্ষা মজুমদার।

এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর গেমস এন্ড স্পোর্টস। এবার ছিল ৬৮ তম বর্ষ। ১৩ ডিসেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাট করে উত্তর ২৪ পরগনা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১০৮ রান। দলের সর্বোচ্চ রান করেন রূপসা মন্ডল।তার ২৫ রানের দৌলতে উত্তর ২৪ পরগনা দক্ষিণ কলকাতাকে ১০৮ রানের টার্গেট দেয়। যদিও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৭৮ রান। উত্তর চব্বিশ পরগনার হয়ে দুটি উইকেট পান বর্ষা মজুমদার। আরও দুটি উইকেট নিজের দখলে রাখেন অনুশ্রেয়া দত্ত। শুধুমাত্র অনূর্ধ্ব ১৯ নয়, অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের ফাইনালও এদিন বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় হাওড়া এবং হুগলি জেলা। হুগলিকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় হাওড়া।

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...