Saturday, May 16, 2026

কলকাতা-সহ ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরের দুই জেলায় তুষারপাতের সম্ভাবনা!

Date:

Share post:

শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা, বড়দিনের (Christmas) আগে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই কলকাতা-সহ ৯ জেলা বৃষ্টি ভিজতে চলেছে এই উইকেন্ডে। পূবালী হাওয়ায় বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী দু-তিন দিন চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়তে পারে। এখনও পর্যন্ত কোথাও ঘন কুয়াশার পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

সিকিমে তুষারপাতের (Snow fall )সম্ভাবনার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জুড়ে ঠান্ডা বাড়বে। দক্ষিণবঙ্গে শীতের ইনিংসে ছন্দপতন। দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজ্যের সর্বত্রই কম বেশি আংশিক মেঘলা আকাশ। স্বাভাবিকের থেকে উপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার পর্যন্ত এই পরিস্থিতির বদল না হলেও আগামী সোমবার থেকে ফের তাপমাত্রা কমবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...