Saturday, June 20, 2026

জয়পুরে পেট্রোল পাম্পের বাইরে লরি-ট্রাকের সংঘর্ষ, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫!

Date:

Share post:

রাজস্থানের (Rajasthan) জয়পুর-আজমে‌‌ঢ় জাতীয় সড়কের উপর একটি পেট্রোল পাম্পের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire brokes out in Petrol pump, Jaipur)। দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত ৩৫। তাঁদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুর-আজমে‌‌ঢ় জাতীয় সড়কের উপর সিএনজি ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই রাসায়নিক ভর্তি একটি লরি ট্রাকটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ট্রাকটিতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পের ভিতরে। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও জয়পুরের ওই পেট্রোল পাম্পে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন মোট ৪০-৪৫টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ এখনও জানা যায়নি।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...