Tuesday, June 23, 2026

‘প্রাপ্য সম্মান পায়নি’, অশ্বিনের অবসর নিয়ে মুখ খুললেন কপিল দেব

Date:

Share post:

ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর এই সিদ্ধান্তে একেবারেই সবাই অবাক। এই অবাকের তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। শুধু তাই নয় পাশাপাশি তিনি জানান, অশ্বিনের জমকালো বিদায় প্রাপ্য ছিল।

এই নিয়ে কপিল দেব বলেন, “ অশ্বিন অপেক্ষা করতেই পারত। দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে পারত। জানি না, হঠাৎ কেন খেলা ছেড়ে দিল ও। আমি অশ্বিনের দিকটাও শুনতে চাই। আরে, অশ্বিনকে ওর প্রাপ্য সম্মানটা তো দেবেন। ছেলেটা দেশের হয়ে ১০৬- টা টেস্ট খেলেছে। আমার তো মনে হয় না, ভারতীয় ক্রিকেটে অশ্বিনের মতো বিশাল অবদান আর কারও আছে বলে।“ এখানেই না থেমে কপিল দেব আরও বলেন, “ ম্যাচের যে কোনও সময় বল করার ক্ষমতা রাখত ও। এরকম বোলার সচরাচর পাওয়া যায় তো? একদিকে যার ক্রিকেট মেধা দারুণ, ক্রিকেট বোধ দারুণ। আবার আর একদিকে, সমস্ত পরিস্থিতির সঙ্গে যে মানিয়ে নিতে পারে। ক্রিকেটে ক্যাপ্টেন্স গো টু ম্যান বলে একটা কথা রয়েছে। অশ্বিন ঠিক তাই ছিল।“

এরপর অশ্বিনের অবসর নিয়ে কপিল দেব বলেন, “ ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন যেভাবে হঠাৎ খেলা ছেড়ে দিল, তা দেখে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। ভারতীয় সমর্থকরা হতাশ তো হয়ে পড়েছেন বটেই, একই সঙ্গে অশ্বিনের মুখেও আমি বেদনার ছায়া দেখতে পেয়েছি। ওকে দেখে খুশি মনে হয়নি আমার। আর সেটাই মন খারাপ করে দেওয়ার মতো বিষয়। আমার মতে, একটা ভালো ফেয়ারওয়েল প্রাপ্য ছিল অশ্বিনের। একটা জমকালো বিদায় ওর প্রাপ্য ছিল।“

আরও পড়ুন- অবসরের পর কারা ফোন করেছিলেন অশ্বিনকে? সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...