Thursday, May 14, 2026

বেলেঘাটা আই ডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে উদ্ধার মাথার খুলি-হাড়গোড়!

Date:

Share post:

এবার বেলেঘাটা আই ডি হাসপাতালের একটি ঘটনায় রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় রোগীদের। হাসপাতালের ভিতরে ঝোপ থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলি ও হাড়গোড়। জানা গিয়েছে, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই জঙ্গল পরিস্কার করছিলেন ২ সাফাই কর্মী। সেই সময়ই মাথার খুলি সহ বহু হাড়গোড় পাওয়া যায়।ওই হাসপাতালেরই এক পরিত্যক্ত মর্গের বাইরে একটি এলাকায় ঝোপ হয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়েই ভিতর থেকে উদ্ধার হয় মানুষের হাড়। দুই দিন আগেই ওই হাসপাতাল থেকে খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার আবার উদ্ধার হল হাড়গোড়।

জানা গিয়েছে, মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে। হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়েছিল সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই। এই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। কী ভাবে সেগুলি এল? কেউ বাইরে থেকে সেগুলো রেখে গিয়েছে না স্বাস্থ্য-শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনও পরিত্যক্ত সামগ্রী-সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, প্রতিদিন হাজার হাজার রোগী বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ের জন্য এই হাসপাতালে চিকিৎসা করান। বেশ কয়েক মাস আগে বেলেঘাটা আইডি হাসপাতালে পেছনের অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেডিক্যাল বর্জ্য উদ্ধার করা হয়েছিল। সেই সময়েই হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি উঠেছিল। এর পর সরাসরি হাসপাতালের মর্গের বাইরের জঙ্গলে খুলি উদ্ধার নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...