Sunday, June 28, 2026

মন্দারমণির হোটলে উদ্ধার তৃণমূল নেতার ঝুলন্ত দেহ! স্ত্রীর অভিযোগে আটক ‘বান্ধবী’

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের মন্দারমণির হোটলে (Hotel) তৃণমূল নেতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে হোটেলের ঘর থেকে তৃণমূল নেতা আবুল নাসার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় খুনের অভিযোগ করেছেন মৃতের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতে আবুল ‘বান্ধবী’কে আটক করেছে পুলিশ (Police)।

উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে মন্দারমণি (Mandarmoni) বেড়াতে গিয়েছিলেন আবুল। তাঁর স্ত্রী আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধান। এদিন সকালে হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ মেলে। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে গিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ।

মৃত্যুর খবর বাড়িতে পৌঁছনোর পরেই খুনের অভিযোগ করেন আবুলের স্ত্রী। তৃণমূল নেতার বন্ধুদের দাবি, তিনি আত্মহত্যা করতে পারেন না। তবে, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই বলেই দাবি তাঁদের। আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা আনিসুর রহমান বলেন, “দলের একজন সক্রিয় সদস্য ছিলেন উনি। ওঁর মৃত্যুতে দলের বড় ক্ষতি হল।“

মন্দারমণি (Mandarmoni) কোস্টাল থানার পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই মৃত্যুর পিছনে সম্পর্কের জটিলতা রয়েছে। তাঁর সঙ্গে বেড়াতে এসে আবুলর বান্ধবী অন্য এক পুরুষের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে অভিযোগ। তা নিয়ে দুজনের মনোমালিন্য হয়। তার পরেই হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পূর্ব মেদিনীপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দ্র কুমার বলেন, “একটি ঝুলন্ত দেহ হোটেলে পাওয়া গিয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ওই ব্যক্তির সঙ্গে থাকা এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু হবে।“

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...