Monday, May 11, 2026

বড়দিনে বাংলা জুড়ে ‘উষ্ণ’ প্রকৃতি, বর্ষবিদায়েও কি থাকবে বর্ষার ছোঁয়া!

Date:

Share post:

বড়দিনের (Christmas) চেনা শীতের ইনিংস এবছর উধাও। ব্যাকফুটে উত্তুরে হাওয়া। বেশ দীর্ঘস্থায়ী পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের যুগলবন্দি। ফলে এবছর ‘উষ্ণ’ ক্রিসমাস (Christmas) পেতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আগামী ২৫ ডিসেম্বর জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain alert)। ভিজবে দার্জিলিং- কালিম্পংও। আগামী তিন, চারদিনে পারদ পতনের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ক্রিসমাস ইভে রাজ্যের তিন উপকূলীয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়েও। মঙ্গলবারের সকালে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। রাতে এবং ভরে কুয়াশার দাপট চলছে। যার জেরে শীতের আমেজ অনেকটাই দিকে, আগামী তিন-চারদিনে পারদ পতনের সেরকম কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। আগামী শুক্রবার অর্থাৎ ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে আরও একটি ঝঞ্ঝা ঢুকতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার খামখেয়ালীপনায় বাড়ছে জ্বর-সর্দির দাপট। সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।

Related articles

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...