Saturday, May 16, 2026

বড়দিনে নিম্নচাপের জেরে শীতের চরিত্র হনন! শহরে বাড়ছে উষ্ণতা

Date:

Share post:

ক্রিসমাসের চেনা আবহাওয়া (Christmas weather update) উধাও। বুধের (২৫ ডিসেম্বর) সকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জাঁকিয়ে শীতে বড়দিনের কেক কাটার সৌভাগ্য হলো না দক্ষিণবঙ্গবাসীর। বরং বেলা বাড়তেই সূর্যের তেজে অস্বস্তির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে গত দশ বছরের মধ্যে এবারই উষ্ণতম ক্রিসমাস (Christmas) কাটাতে হচ্ছে কলকাতাবাসীকে। বাড়ল সকাল রাতের তাপমাত্রা। উত্তরের দার্জিলিং- কালিম্পং-এ আজ বৃষ্টির পূর্বাভাস (Rain alert)।

২৫ ডিসেম্বর সকাল থেকে হালকা কুয়াশার জেরে বেশ কিছুটা বিঘ্নিত হয়েছে শীত। বাঁকুড়া- পুরুলিয়াতেও পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। আগামী দু তিন দিনে তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও বর্ষশেষের প্রাক লগ্নে কিছুটা হলেও ঠান্ডা পড়তে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের কর্তারা বলছেন, ২০১৫ সালের শেষবার উষ্ণ বড়দিন কাটিয়েছিল কলকাতা। এবছর তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি। এবার সেই রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রা হলো ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থানের কারণেই শীতের চরিত্র বদল হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...