Sunday, June 14, 2026

বড়দিনের ভিড় মিটারে চিড়িয়াখানা বনাম ইকো পার্কের জোর টক্কর

Date:

Share post:

হইহই করে উৎসবের আমেজে বড়দিন (Christmas Carnival) পালন করেছে গোটা বাংলা। মঙ্গলবার রাত থেকে পার্ক স্ট্রিটে (Park Street) যে ভিড় দেখা গেছিল বুধবার সকাল হতে না হতেই তা ছড়িয়ে পড়ল কলকাতার বিভিন্ন বিনোদন পার্কে। চার্চে প্রার্থনা সংগীতের পরেই পিকনিক মুডে বাঙালি। প্রত্যেকবার ইকোপার্ক (Eco Park) আর নিক্কো পার্কের (Nicco Park) মধ্যে একটা লড়াই চলে, কোথায় কত ভিড় হচ্ছে তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। কিন্তু চিরকালই সেরার মুকুট ছিনিয়ে নিতে এক ধাপ এগিয়ে থাকে আলিপুর চিড়িয়াখানা (Alipore Zoological Garden)। পরিসংখ্যান বলছে এ বছরেও তার কোনও ব্যতিক্রম হয়নি।

বড়দিনের কলকাতায় স্যান্টাক্লজের দেওয়া গিফট ব্যাগে নিয়েই ঘুম চোখে মা বাবার সঙ্গে চিড়িয়াখানা কিংবা সায়েন্স সিটিতে ভিড়ে জমিয়ে ছিলেন খুদেরা। শুধু কলকাতাবাসী নয়, শহরতলি থেকেও মানুষ ভিড় করেছেন শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। কারও গন্তব্য আবার ইকো পার্ক, কেউবা আবার নিক্কো পার্কের রাইড চড়তে বেশি আগ্রহী। যদিও এই দুই বিনোদন পার্কের কোনটাই সেভাবে ভিড়ের নয়া রেকর্ড করতে পারিনি। বরং ভারতীয় জাদুঘরের (Indian Museum) ভিড় গতবারের থেকে বেশ খানিকটা বেড়েছে। ২০২৩ সালের ২৫শে ডিসেম্বর জাদুঘরে বড়দিনে লোক হয়েছিল ৭ হাজার। এ বার সেই ভিড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে আট হাজারের একটু বেশি। ভিক্টোরিয়াতে ৩৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। সায়েন্স সিটিতে গত বছরের তুলনায় এ বছর ভিড় কমেছে প্রায় পাঁচ হাজার। ইকো পার্কে গেলেন ৫৫ হাজার মানুষ যা গতবারের তুলনায় হাজার দুই কম। তবে সব থেকে বড় নজির চিরকালীন চিড়িয়াখানায়। গতবছর ৬৩ হাজার মানুষ ২৫শে ডিসেম্বরের আনন্দ উপভোগ করতে এখানে গিয়েছিলেন। এ বছর সংখ্যাটা দাঁড়ালো ৭০ হাজারে। অর্থাৎ প্রকৃতির মাঝে পশু পাখির কাণ্ডকারখানা দেখতে সব বয়সীদের উন্মাদনা যে আজও একই রকম তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...