Tuesday, April 28, 2026

বিরাটের ধাক্কা, মুখ খুললেন কনস্টাস, কী বললেন অজি তরুণ ক্রিকেটার

Date:

Share post:

আজ থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে প্রথম দিনই ছড়ায় উত্তপ্ত। এর আগে যেমন ঝামেলায় জড়িয়ে ছিলেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। এবার ঝামেলায় জড়ালেন বিরাট কোহলি এবং তরুণ অজি ক্রিকেটার স্যাম কনস্টাস। আর এই নিয়ে মুখ খুললেন কনস্টাস। জানালেন, মাঠের লড়াই মাঠেই থাকুক। এসব নিয়ে ভাবতে চাইনা।

এই নিয়ে কনস্টাস বলেন, “ কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিল। কী বলেছিল তখন?” কনস্টাস উত্তর দেন, “মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।“

অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার চালিয়ে খেলে যশপ্রীত বুমরাহর ওপর। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। আর এরপরই অভিযোগ ওঠে কনস্টাসকে ধাক্কা দেন বিরাট। ঘটনার সূত্রপাত, বক্সিং ডে টেস্টের ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে।

আরও পড়ুন- আজ বাগানের সামনে পাঞ্জাব, তিন পয়েন্ট পাখির চোখ মোলিনার

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...