Wednesday, June 10, 2026

ফের অসুস্থ সোনিয়া, নব সত্যাগ্রহ বৈঠকে মায়ের সঙ্গে নেই প্রিয়াঙ্কাও

Date:

Share post:

অনেক দিন ধরেই অসুস্থ রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ দু’বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি৷ তার পর থেকেই অসুস্থতা লেগেই রয়েছে৷ আপাতত মাকে দেখাশোনা করার জন্য তার সঙ্গে রয়েছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী৷ সোনিয়ার অসুস্থতার জন্যেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারবেন না দুজনেই৷ একাধিক শারীরিক সমস্যা রয়েছে বছর ৭৮-এর সোনিয়ার৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের অসুস্থ বোধ করেন তিনি৷ সোনিয়ার অসুস্থতার খবর পেয়ে মায়ের কাছেই রয়েছেন প্রিয়াঙ্কা। সেই কারণেই নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারছেন না সোনিয়া ও প্রিয়াঙ্কা৷ থাকতে পারবেন না নব সত্যাগ্রহ কর্মসূচিতেও।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খর্গের নেতৃত্বে কংগ্রেস নেতারা এক্সটেন্ডেড কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে অংশ নিতে পদযাত্রা করেন। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে ‘নব সত্যাগ্রহ বৈঠক’৷ বেলাগাঁও সেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা নেবে কংগ্রেস। তারা জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর আম্বেদকরকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হবে৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সহ প্রায় ২০০  নেতা এই বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে সি.ডব্লিউ.সি. সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীরা রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে কর্নাটকের বেলগাভিতে শুরু হয়েছে কংগ্রেসের দুদিনের বর্ধিত কর্মসমিতির বৈঠক। ঠিক ১০০ বছর আগে প্রথম ও শেষবার বেলগাভিতেই কংগ্রেস সভাপতির ভার গ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী। এখান থেকেই ডাক দিয়েছিলেন সত্যাগ্রহের। সেই ঐতিহাসিক ঘটনার শতবর্ষে বৈঠকের নাম রাখা হয়েছে নব সত্যাগ্রহ বৈঠক।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...