Saturday, April 25, 2026

সংখ্যালঘুদের নিশ্চয়তা দেওয়া আমাদের দায়িত্ব, মাদ্রাসা প্রসঙ্গে বিরোধীদের মন্তব্যের জবাব ব্রাত্যর

Date:

Share post:

সংখ্যালঘুদের নিশ্চয়তা দেওয়া আমাদের দেশের তথা রাজ্যের অন্যতম বড় দায়িত্ব। মাদ্রাসায় জঙ্গি তৈরি হওয়ার মত বিরোধীদের কুরুচিকর মন্তব্যে এমনটাই জবাব দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বৃহস্পতিবার পার্কস্ট্রিট কবরস্থানে হেনরি লুইজ ভিভিয়ান ডিরোজিওর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, এই মন্তব্যের পেছনে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার বিষয় রয়েছে। আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব, অখন্ডতা এবং জাতীয়তাবাদ অনেক কিছু উপাদানের উপর নির্ভর করে। তার মধ্যে একটি সংখ্যালঘুকে নিশ্চয়তা দেওয়া। এটা বাংলাদেশ সরকারের ক্ষেত্রে যেমন প্রযোজ্য আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেকোনও বিষয়ে আমাদের গণ মতামত দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন কেন্দ্রীয় সরকার যে মনোভাব পোষণ করবে রাজ্য সরকার সেই সিদ্ধান্তকে সম্মতি জানাবে।

আরও পড়ুন- ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ব্রাত্য বাংলাদেশের স্টল

_

_

_

_

_

_

_

_

_

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...