Saturday, May 16, 2026

খুন করে গায়ে আগুন! আমবাগানে জ্বলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য মালদহে

Date:

Share post:

আমবাগানের মধ্যে চলন্ত মানুষের দেহ দেখে শিউরে উঠলেন চাঁচোলের (Chanchal) বাসিন্দারা। এমনভাবে দেহ পুড়ে যায় যে পুরুষ না মহিলা তা বোঝার উপায় ছিল না। পাশে পড়ে থাকা জুতো ও কানের দুল দেখে স্থানীয়দের অনুমান কোনও যুবতীকে খড়ের গাদায় পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ দেহটির অবশিষ্ট অংশ উদ্ধার করে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠায়।

শুক্রবার দুপুরে মালদহের চাঁচোলের মালতিপুরে আম বাগানের (mango orchard) মধ্যে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে যান। সেখানে খড়ের গাদায় একটি জলন্ত দেহ দেখতে পান। তাঁদের সন্দেহ আগেই খুন করে পরে দেহতে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রমাণ লোপাটের জন্য। তবে মৃত যুবতীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু দেহটি কোন যুবতীর হতে পারে, সে ক্ষেত্রে তাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে। এবং প্রমাণ লোপাটের জন্য আগুন লাগাতে পারে দুষ্কৃতীরা। পুলিশ প্রথমে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। কোথাও কোনো নিখোঁজ ডায়েরি (missing diary) হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...