Sunday, June 28, 2026

হিমাচলের তুষারপাতে আটকে পাঁচ হাজার পর্যটক!শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

Date:

Share post:

প্রবল তুষারপাতে বিপর্যস্ত হিমাচল (Himachal Snowfall)। শুক্রবার রাত পর্যন্ত কুলুতেই আটকে অন্তত পাঁচ হাজার পর্যটক (over five thousand tourists stucked in heavy snowfall)। জোরকদমে চলছে উদ্ধার কাজ। মৌসম ভবনের (IMD) তরফে নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

শুক্রবার থেকে কুলুতে (Kulu) ভারী তুষারপাত শুরু হওয়ায় এক হাজারের বেশি গাড়ি সোলাং নালার রাস্তায় আটকে পড়ে। প্রতি বছর শীতে বহু মানুষ কুলু – মানালিতে ঘুরতে যান। এবারেও পর্যটক সংখ্যা চোখে পড়ার মতো। কিন্তু গত দুদিনের তুষারপাতে পরিস্থিতি অন্যরকম হয়ে উঠেছে। কিছুটা হলেও আতঙ্কিত পর্যটকরা। প্রশাসনের তরফে সকলকে আশ্বস্ত করে দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে। IMD এর পূর্বাভাস সত্যি করে লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে। উইকেন্ডে দুর্যোগ বাড়তে পারে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...