Friday, April 24, 2026

তোলাবাজি-কাণ্ডে সুপারের কাছে রিপোর্ট তলব স্পিকারের, কলকাতার MLA হস্টেলের সুরক্ষা ব্যবস্থায় কড়াকড়ি

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে টাকা তোলা-কাণ্ডের জেরে কলকাতার MLA হস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। বিধায়কদের সুপারিশে অতিথিশালার ঘর বরাদ্দ হওয়ার ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হচ্ছে বলে সূত্রের খবর। একই সঙ্গে হস্টেল সুপারের রিপোর্ট (Report) তলব করা হয়েছে বলে জানান বিধানসভার অধ্যক্ষ। পুলিশের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

বিধানসভার (Assembly) তরফে সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যাঁরা হস্টেলের অতিথিশালায় থাকবেন, তাঁদের অন্তত সাত দিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার কিড স্ট্রিট এমএলএ (MLA) হস্টেলে বিধায়কদের সুপারিশক্রমে ৪১ ঘরটি ভাড়া দেওয়া হয়। অতিথিদের জন্য ন্যূনতম ঘর ভাড়া তিনশো টাকা সর্বাধিক দেড় হাজার টাকা। এইরকম একটি ঘর বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দের নামে বুক করেছিলেন তোলাবাজি কাণ্ডের অভিযুক্তরা। যদিও বিজেপি বিধায়কের দাবি, তিনি কাউকে ঘর বুকিং করতে দেননি। এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়েছেন, হস্টেল সুপারের রিপোর্ট তলব করা হয়েছে। পুলিশের (Police) কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এমএলএ হোস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কীভাবে বিজেপি বিধায়কের নাম করে অভিযুক্ত ঘর ভাড়া নিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ওই বিধায়ককেও আগামীতে জেরা করবে পুলিশ।

Related articles

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...