Friday, March 13, 2026

শেষ পর্যন্ত দেখা মিলল জিনাতের, ছোড়া হল ঘুমপাড়ানি গুলি: লেগেছে তো!

Date:

Share post:

শেষ পর্যন্ত দেখা মিলল জিনাতের। ১৯২ ঘণ্টা পরে বাঁকুড়ার (Bankura) রানিবাঁধের গোঁসাইডিহিতে তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছুড়তেই হল বন দফতরকে। তবে ট্রাঙ্কুলাইজার বাঘিনির (Tigress) গায়ে লেগেছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন বনকর্মীরা।

রাজ্য, জেলার সীমানা পেরিয়ে হেঁটে চলেছে বাঘিনি (Tigress) জিনাত। গত কয়েকদিন ধরেই বাংলার একের পর এক জেলায় পেরিয়ে এখন বাঁকুড়ায় রয়েছে। তার জন্য পাতা ফাঁদ, টোপ সব এড়িয়ে দিব্যি নিজের মর্জিতে বিচরণ করছিল বাঘিনি। ফলে নাগালে পেয়েও জিনাতকে বাগে আনতে পারেনি বন দফতর। তবে, রেডিও কলার থাকায় জিনাতের গতিবিধির উপর সব সময়ই নজর ছিল। শনিবার, রানিবাঁধের গোঁসাইডিহির গোটা জঙ্গলই জাল দিয়ে ঘিরে ফেলা হয়। ড্রোন (Drone) দিয়ে চলছিল নজরদারি। দেখা মাত্রই বাঘিনিকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। কিন্তু গুলি বাঘিনির শরীরে লেগেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল বিদ্যুৎ সরকার।

বন দফতরের দাবি, এই প্রথম বাঘিনির এতটা কাছে পৌঁছতে পারেন বনকর্মীরা। জিনাতকে দেখতে পেয়েই ছোড়া হয় ট্রাঙ্কুলাইজার (Tranquilizer)। এবার সুস্থভাবে বাঘিনিকে উদ্ধার করে ওড়িশায় ফেরত পাঠানোটাই বন দফতরের কাছে বড় চ্যালেঞ্জ।

spot_img

Related articles

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...

কল্যাণী শহরে জর্জ স্কুল অব কম্পিটিটিভ এক্সামসের যাত্রা শুরু, খুশির হাওয়া পড়ুয়া মহলে

রাজ্যের অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত কল্যাণী শহরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের...