Monday, June 15, 2026

মুখ্যমন্ত্রীর উন্নয়নে বদলেছে জঙ্গলমহল: ঝাড়গ্রামে AIGS কাপের উদ্বোধনে মন্তব্য কুণালের

Date:

Share post:

দায়িত্ব নিয়েই ধীরে ধীরে জঙ্গলমহলের চেহারা বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম জমানায় যেখানে শোনা যেতে মাওবাদী আর কেন্দ্রীয় বাহিনীর গুলির শব্দ, আজ সেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার ঝাড়গ্রামের লোধাশুলিতে AIGS কাপের উদ্বোধনে সেই পরিবর্তনের কথা স্মরণ করালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda), জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমন সাহু, দুর্গেশ মল্লদেব, চূড়ামণি মাহাত, অরূপ চক্রবর্তী, কবিতা ঘোষ, নিয়তি মাহাত, ছত্রধর মাহাত-সহ অন্যান্যরা।

২০১১ সালে বাংলায় পটপরিবর্তনের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বে উন্নয়ন কর্মযজ্ঞের বদলে গিয়েছে জঙ্গলমহল। স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার গিয়েছেন সেখানে। এলাকার উন্নয়ন করেছেন। এখন জঙ্গলমহলে খুশির হাওয়া। ফিরেছে খেলার পরিবেশ। জঙ্গলমহলের এদিনের AIGS কাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) মনে করিয়ে দেন বাম আমলের সেই অন্ধকারময় দিনের কথা। বলেন, যে জঙ্গলমহলে আগে অস্ত্রের ঝঙ্কার ছিল, এমন একটা দিন নেই যে মৃত্যুবিহীন গিয়েছে, সেখানে মেয়েরা আজকে কন্যাশ্রী কাপের ফুটবল খেলছে। সুমন সাহুর নেতৃত্বে এত মানুষ এক জায়গায় হয়েছেন। দারুণ পরিবেশ খেলা হচ্ছে। সবুজ গালিচার মতো মাঠ। মুখমন্ত্রী জঙ্গলমহলে সমষ্টিভিত্তিক ও পরিবারভিত্তিক উন্নয়ন করেছেন। জীবনের প্রাথমিক সমস্যাগুলি সমাধান করে দিয়েছে বাংলার তৃণমূল সরকার। মূল যে সমস্যা-চাকরি, মাওবাদ- সেগুলি ধাপে ধাপে মুখ্যমন্ত্রীর উন্নয়ন মডেলে সমাধান হয়েছে। তার পরিণামেই জঙ্গলমহলে ক্রিকেট, ফুটবল খেলা হচ্ছে। কন্যাশ্রী কাপে মেয়েরা খেলছে। সাধারণ সম্পাদক কাপে এতগুলি টিম হৈ হৈ করে খেলছে। এই পরিবেশ চলতে থাকুক। মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সাংসদরা রয়েছেন। বীরবাহার মতো কাজের মানুষ মন্ত্রী রয়েছেন। ফলে জঙ্গলমহলে ঢালাও উন্নয়ন চলবে। চলবে খেলাও।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...