Saturday, February 7, 2026

শিল্পের সমাধানে শিবিরে অভূতপূর্ব সাড়া, ২০ মাসে নয়া রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের

Date:

Share post:

আবার রেকর্ড গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, উৎকর্ষ বাংলা, দুয়ারে সরকার প্রভৃতি প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। দেশেও মডেল হয়েছে মমতা বন্দ্য্যোপাধ্যায়ের অনেক প্রকল্প। এবার ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প রেকর্ড গড়েছে মাত্র ২০ মাসে। শিল্পের সমাধানে শিবিরে একমাস ভর যে অভূতপূর্ব সাড়া মিলেছে, তা অচিরেই কেন্দ্রের প্রকল্পকে টেক্কা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাবে, আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে চালু হয়েছিল প্রকল্পটি। তারপর এখনও পর্যন্ত এই প্রকল্পে ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন হয়েছে। কিন্তু শনিবার শেষ হওয়া ‘শিল্পের সমাধানে’ শিবিরে যে আবেদন জমা পড়েছে, তাতে এই প্রকল্পে ক্ষুদ্র শিল্পের জোয়ার তৈরি হবে রাজ্যে। আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ দু’হাজার কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছে ক্ষুদ্র শিল্প দফতর। পরিসংখ্যান বলছে, এই শিবিরে দেড় লক্ষ তরুণ-তরুণী ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পেতে আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যেই আবেদন করেছেন ৪০ হাজার তরুণ-তরুণী।

রাজ্য সরকার মনে করছে, জানুয়ারির মধ্যেই সহজ শর্তে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণ প্রদানের অঙ্ক এক হাজার কোটির গণ্ডি ছাড়াবে। আর সমস্ত আবেদন গ্রাহ্য হলে তা অচিরেই দু’হাজার কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে। ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’-এর মাধ্যমে ১৮ থেকে ৫৫ বছর বয়সিরা সহজ শর্তে ভর্তুকিযুক্ত এবং জামানতমুক্ত ঋণ পান পাঁচ লক্ষ টাকা ঊর্ধ্বসীমা পর্যন্ত। তারপর শিল্পোদ্যোগীরা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ চলা শুরু করেন। নতুন আবেদনকারীদের ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ৩১ জানুয়ারি। ক্ষুদ্র শিল্প দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৩২ হাজার আবেদনকারী ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছেন।

অন্যদিকে ১৬টি জেলায় ক্ষুদ্র শিল্পের ‘সিনার্জি’ থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ প্রদান সম্পূর্ণ হয়েছে। জামানতমুক্ত ও অপ্রাসঙ্গিক শর্ত ছাড়াই ঋণ মেলায় রাজ্যের প্রকল্পেই আস্থা রাখছে বাংলার মানুষ। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাকে এক্ষেত্রে টেক্কা দিয়েছে বাংলার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প।

 

spot_img

Related articles

বালিঘাটের বেআইনি টাকাসহ গ্রেফতার ২! জড়াল সাংসদ সৌমিত্রর পিএ-র নাম 

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বিদ্ধ হল গেরুয়া শিবির। বর্ধমান শহর লাগোয়া জাতীয় সড়কে...

সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও সাবধানী সূর্য, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের( T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া(India)। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)।...

বঞ্চনা রুখে উন্নয়নের জোয়ার: বাজেটের সাফল্য তুলে ধরতে পাড়ায় পাড়ায় তৃণমূল 

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আশা ও...

এসআইআর-আতঙ্কে জোড়া মৃত্যু, কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ 

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আতঙ্কে মৃত্যুমিছিল অব্যাহত। এবার মুর্শিদাবাদে অতিরিক্ত কাজের চাপে হৃদরোগে আক্রান্ত...