Sunday, May 10, 2026

স্যোশাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে চার্চে ‘জয় শ্রীরাম’ স্লোগান! ইনফ্লুয়েন্সারের কাণ্ডে বিতর্ক 

Date:

Share post:

মেঘালয়ে (Meghalaya) এক চার্চের ভেতরে ঢুকে “জয় শ্রীরাম” স্লোগানে সোশ্যাল মিডিয়ায় হইচই। ফলোয়ার্স বাড়াতেই কি এমন কাণ্ড ঘটালেন তরুণ ইনফ্লুয়েন্সার, উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা (Conrad Sangma)।

গত বৃহস্পতিবার ইস্ট খাসি হিলস জেলার মাওলিনং এলাকার চার্চ অফ এপিফানিতে (Church of the Epiphany) গেছিলেন আকাশ সাগর নামে এক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সঙ্গে ছিল তাঁর দলবল। এরপর গির্জার অল্টারে উঠে মাইকের সামনে গিয়ে আকাশ “জয় শ্রীরাম” স্লোগান দেন অভিযোগ। শুধু তাই নয় খ্রিস্ট সঙ্গীতের কথা বিকৃত করে গান গাইতে থাকেন আকাশের সঙ্গীরাও। এরপর ইনফ্লুয়েন্সার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। শিলংয়ের এক সমাজকর্মী থানায় এফআইআর দায়ের করেন আকাশের বিরুদ্ধে। বিতর্কিত ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ আনা হয়েছে।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...