Wednesday, May 13, 2026

আলো – আতশবাজির যুগলবন্দিতে বর্ষবরণ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার, অপেক্ষার কাউন্টডাউন কলকাতায়

Date:

Share post:

২০২৪-কে বিদায় জানিয়ে আতশবাজির রোশনাইয়ে আকাশ রঙিন করে ২০২৫-কে স্বাগত জানালো নিউজিল্যান্ড- অস্ট্রেলিয়া(New Zealand & Australia new year celebration)। মানচিত্রের হিসেব মিলিয়ে সময় ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং ওয়েলিংটন শহরে প্রথম প্রবেশ করলো ২০২৫। এরপর বর্ষবরণ ফিজি দ্বীপের বাসিন্দাদের। অস্ট্রেলিয়ার সিডনি-মেলবোর্ন- ক্যানবেরাতেও আলোর মেলায় ঢাকলো শহর। বর্ষশেষের হুল্লোড়ের মাঝেই বর্ষবরণের অপেক্ষা কলকাতা (Kolkata) থেকে জেলায় জেলায়।

প্রত্যেক বছরের মতো এবারও কল্লোলিনী কলকাতা ঝলমল করছে বর্ষশেষ-বর্ষবরণের সন্ধিক্ষণে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে এই শহর একে রাজ্য তথা দেশ। সকাল থেকেই ফেস্টিভ মুড মহানগরী জুড়ে। রাত যত গড়াচ্ছে ততই বাড়ছে উন্মাদনা। ভিড় জমছে অ্যালেন পার্কে, কঠোর হচ্ছে পুলিশি নিরাপত্তা। হালকা শীতের আমেজ গায়ে মেখে নাচে-গানে ২০২৫-কে স্বাগত জানাতে তৈরি পাহাড় থেকে সমুদ্র।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...