Wednesday, March 18, 2026

বছরের শুরুতেই ফের বাড়ল সোনা-রুপোর দাম

Date:

Share post:

বৃহস্পতিবার ফের দাম বেড়ে গেল সোনালি ধাতুর।  দেখে নিন ১ গ্রামের দাম কত হল কলকাতায় ৷ বিশেষজ্ঞদের মতে ২০২৫-এ বিপুল বাড়তে চলেছে সোনার দাম ৷ সামনেই ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা থাকবে তুঙ্গে ৷

বৃহস্পতিবার দাম বেড়েছে সোনার ৷ অনেকেই মনে করছেন সোনা কিনে রাখার এটাই সেরা সময় ৷ আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে দোকানে যাওয়ার আগে অবশ্যই সোনা রুপোর লেটেস্ট দাম চেক করে নিন ৷ এদিন কলকাতায় ১ ভরি সোনা কিনতে কত কম খরচ হবে জেনে নিন ৷

জানুয়ারি থেকে ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সোনার চাহিদা বাড়তে চলেছে। সোনার দামে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ২ জানুয়ারি কত হল সোনালি ধাতুর দাম দেখে নিন ৷ এদিন ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ৭২৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম বেড়ে ৫৯৭০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৮৭৩৩১ টাকা হয়েছে ৷ উপরে দেওয়া দামের উপর আরও ৩ শতাংশ জিএসটি যোগ করতে হবে ৷

গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...