Saturday, March 14, 2026

ড্রেসিংরুমে বিতর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর, বললেন গুজব

Date:

Share post:

আগামিকাল সিডনিতে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তবে তার আগে জল্পনা ছড়ায় ভারতের ড্রেসিংরুমের অশান্তির খবর। শোনা যায়, বক্সিং ডে টেস্টে হারের পর নাকি ক্রিকেটারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন কোচ গৌতম গম্ভীর। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের কোচ । বললেন গুজব।

এই নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “ এসব শুধুই গুজব। সত্য নয়। ড্রেসিংরুমে কোচ এবং ক্রিকেটারদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে। তবে সেই ড্রেসিংরুমে যদি সৎ মানুষজন থাকে তবে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত থাকবে। পারফরম্যান্সের ভিত্তিতেই ঠিক হবে ড্রেসিংরুমে কাদের থাকা উচিত। সেখানে খুব সৎভাবে কথোপকথন হয়েছে, আর সেটাই জরুরি। ড্রেসিংরুমে একটাই আলোচনা হয়, সেটা হচ্ছে দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। দলের যা প্রয়োজন ঠিক সেভাবেই খেলতে হবে।“

শুক্রবার সিডনিতে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া। আপাতত সিরিজে ২-১ এগিয়ে অজিরা। সিরিজ জেতার আশা শেষ ভারতের। শেষ টেস্টে জিতলে সিরিজে ড্র করবে টিম ইন্ডিয়া। আর সেই সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা কিছুটা বেঁচে থাকবে। কিন্তু ম্যাচ ড্র বা হারলে আর ফাইনাল খেলা হবে না। সবমিলিয়ে সিডনিতে মরণবাঁচন ম্যাচ ভারতের।

আরও পড়ুন- সন্তোষ-জয়ী বাংলা দলকে ৫০ লক্ষ টাকা পুরস্কার, ফুটবলারদের সরকারি চাকরি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...