Friday, May 15, 2026

হায়দরাবাদকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Date:

Share post:

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদকে তিন গোলে হারিয়ে বছর শুরু করে সবুজ-মেরুন। আর এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। ম্যাচের পর বলেন, আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে।

মোলিনা বলেন, “ অনেক সুযোগ পেয়েছি আমরা। হায়দরাবাদও সুযোগ পেয়েছে। তবে আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে। আরও গোল করতে পারতাম আমরা। তবে তিন গোলে জেতা মোটেই খারাপ নয়। এভাবেই ক্রমশ আমরা চ্যাম্পিয়নশিপের দিকে এগোব।”

১১ তারিখ ডার্বি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত না এলেও, বাগান কোচ ঢুকে গিয়েছেন ডার্বির আবহে। তাইতো হায়দরাবাদ ম্যাচের পরই ডার্বির নিয়ে পরিকল্পনা শোনা গেল মোলিনার মুখে। বাগান কোচ বলেন, ” এরপর আমাদের সামনে বড় ম্যাচ। তার আগে বেশ কয়েক দিন ছুটি আছে। সময়টাকে কাজে লাগাতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে। আমরা ভাল দল ঠিকই। কিন্তু নিখুঁত নই। সব জায়গাতেই এখনও উন্নতির সুযোগ আছে। সেরা দল হয়ে উঠতে গেলে সব দিক দিয়েই ক্রমশ উন্নতি করে যেতে হবে।”এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আশা করি, ৯-১০ দিনের ছুটিতে আমাদের চোট পাওয়া খেলোয়াড়রা সেরে উঠবে। তবে ইস্টবেঙ্গলেরও চোটের তালিকায় অনেকেই আছে। আমাদের খেলোয়াড়দের প্রত্যেককেই সুস্থ করে তুলতে হবে। আশা করি, ডার্বিতে সবাইকেই দলে পাব। কারণ, ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আমরা।“

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, সিডনিতে প্রথম দিনের শেষে অজিদের রান ১ উইকেট হারিয়ে ৯ , প্রথম ইনিংসে ভারত করে ১৮৫

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...