Sunday, March 1, 2026

বর্ষবরণে রেকর্ড মদ বিক্রি রাজ্যে, ১০০০ কোটি টাকা আবগারি শুল্ক আদায়

Date:

Share post:

নববর্ষে রেকর্ড মদ বিক্রি হল রাজ্যে। ২০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এক হাজার কোটি টাকার আবগারি শুল্ক আদায় হয়েছে। অঙ্কটি গত বছরে ছিল প্রায় ৮০০ কোটি। সূত্রের খবর, এই এক হাজার কোটির মধ্যে ৬৫০ কোটি টাকা এসেছে শুধুমাত্র বিদেশি মদ ও বিয়ার থেকে। শীতেও বিয়ারের দিকেই বেশি ঝুঁকেছেন সুরাপ্রেমীরা। বিয়ারের বিক্রি বেড়েছে প্রায় ২২ শতাংশ। এই কারণে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বিদেশি মদ বাবদ আবগারি শুল্ক। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আদায় হয়েছে ৩১ ডিসেম্বর।

আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, কলকাতা-সহ সারা রাজ্যে যেখানে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয় সেখানে বর্ষবিদায়-বর্ষবরণে রাজ্যে মদ বিক্রি হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকার! পরিসংখ্যানের নিরিখে বড়দিন থেকে শুরু করে বর্ষবিদায় কিংবা বর্ষবরণে দুর্গা পুজোর রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।

আবগারি দফতর সূত্রের খবর, ২০ ডিসেম্বর থেকে বড়দিন, নববর্ষে মদ বিক্রির পরিমাণ প্রায় আট গুণ বেশি। এবং বিক্রি বা চাহিদায় এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার।সম্প্রতি বাজেটে মদের দাম বৃদ্ধি করা হয়েছে। ফলে দাম বাড়ায় বিক্রি কিছুটা কমতে পারে বলে অনেকের ধারণা ছিল। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, উৎসবে রাতে আরও বেশি করে উপভোগ করতে দামের পরোয়া করেনি আমজনতা। প্রসঙ্গত, গত অর্থবর্ষে আবগারি শুল্ক বাবদ রাজ্যের কোষাগারে ঢুকেছিল প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। সেখানে চলতি অর্থবর্ষে, ৩১ ডিসেম্বর পর্যন্তই এই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ১৩ হাজার কোটিতে।

spot_img

Related articles

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...

আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা 

২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের...