Sunday, June 14, 2026

গঙ্গাসাগর মেলার আগে সুন্দরবনের জল সীমানায় বাড়তি পুলিশি নজরদারি

Date:

Share post:

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গাসাগর মেলা ২০২৫ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নান উপলক্ষ্যে লক্ষ-লক্ষ পুণ্যার্থীর ভিড়ে ঠাসা থাকবে সাগরদ্বীপ। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এদিকে, বাংলাদেশে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলা। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিমি দীর্ঘ। বঙ্গোপসাগরে উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সুন্দরবন পুলিশের পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রলিং চলছে।

মূলত পেট্রলিং চলছে গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও সাগরে। তল্লাশি চলছে মৎস্যজীবীদের ট্রলারেও। এছাড়াও মৎস্যজীবীদের বৈধ পরিচয়পত্র, লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ। গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং বিএসএফের সঙ্গে সমন্বয় রেখেই নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে।

সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন,  এই বছর গঙ্গাসাগর মেলায় ১২ হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপথে চলছে কড়া নজরদারি। জলপথে অচেনা কিছু চোখে পড়লে পুলিশকে খবর দিতে বলা হয়েছে ভারতীয় মৎস্যজীবীদের। মূলত গঙ্গাসাগর মেলার জন্য জলপথে কয়েকগুণ নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...