Sunday, June 14, 2026

প্যারাশুট নিয়ে সমুদ্রে আছড়ে পড়লেন নৌসেনার দুই কমান্ডার!

Date:

Share post:

নৌসেনার (Indian Army) মহড়া চলাকালীন দুর্ঘটনা। হাওয়ায় প্যারাশুট জড়িয়ে সমুদ্রে আছড়ে পড়লেন ইস্টার্ন ন্যাভাল কম্যান্ডের (Eastern Naval Commander) দুই অফিসার। বৃহস্পতিবার বিশাখাপত্তনমের এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। নৌসেনার উদ্ধারকারী দল ওই দু’জনকে উদ্ধার করেছে। কেউ আহত হননি বলে খবর।

ভিডিয়োয় দেখা গিয়েছে, রামকৃষ্ণ সৈকতে সমুদ্রের প্রায় ২০০-৩০০ ফুট উপরে দুই অফিসার প্যারাশুট নিয়ে মহড়া দিচ্ছিলেন। আচমকাই তাঁরা পরস্পরের খুব কাছাকাছি চলে আসেন এবং দু’জনের প্যারাশুট জড়িয়ে যায়। এরপর তাঁরা দ্রুততার সঙ্গে পাক খেতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়েন সমুদ্রে। কাছেই টহলরত নৌসেনার একটি নৌকা তাঁদের উদ্ধার করে।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...