Friday, April 24, 2026

শনির সকালে রেসকোর্স থেকে উদ্ধার যুবকের দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

উইকেন্ডে সকালে কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। রেসকোর্স (Kolkata Race Course)এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন তিনি। এদিন সকালে, রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে আধঝোলা অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কুয়াশা ঘেরা রেসকোর্সের সকালে একেবারে রাস্তার ধারে যুবকের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন করে সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে যুবককে, তার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়দের একাংশেরও অনুমান কাজ না থাকায় টাকার অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পুলিশও প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করছে। মৃতের পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...