Saturday, May 2, 2026

ভারতেও HMPV-র সন্ধান, দুজনের দেহে মিলল ভাইরাস

Date:

Share post:

ভারতেও এবার এইচএমপিভি ভাইরাসের সন্ধান মিলল। বেঙ্গালুরুর একটি আট মাসের শিশুর দেহে এই ভাইরাসের সন্ধান মিলেছে বলে সূত্রের খবর। হাসপাতালে ভর্তি ওই শিশু। রুটিন নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কর্নাটকের আরও এক শিশুর শরীরেও এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে খবর ICMR সূত্রে। ভারত সরকারের নথি অনুযায়ী, বেশ কিছু বছর আগেও দেশে HMPV পাওয়া গিয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কর্ণাটকে সম্প্রতি একটি তিন মাসের শিশুর শরীরে পাওয়া যায় পাওয়া যায় হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসের অস্তিত্ব। শিশুটি ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতালে তার চিকিৎসা চলাকালীন রুটিন পরীক্ষাতে তার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। যদিও এই শিশুর বিদেশ ভ্রমণের কোনও রেকর্ড নেই বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রক। বর্তমানে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে আরও এক আট মাসের শিশু বঙ্কোনিউমোনিয়া আক্রান্ত হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা পরীক্ষাতেও এইচএমপিভি-র অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ও স্থিতিশীল বলেও স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

সেই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, বর্তমানে শ্বাসকষ্ট জনিত রোগ ইলি বা সারি-র কোনও মহামারি আকার ধারণ করার কোনও ইঙ্গিত ভারতে নেই। তবে এইচএমপিভি সংক্রান্ত স্ক্রিনিং দেশজুড়ে চালানো হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়া লক্ষ্য করেই সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানানো হয়েছে। যদিও কর্ণাটকের আক্রান্ত দুই শিশুর একজনেরও বিদেশ সফরের যোগ নেই। তবে হু-এর নির্দেশিকা মেনে ও নিয়মিত খবরে নজর রেখে পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অনশন হঠিয়ে পাটনায় গ্রেফতার প্রশান্ত কিশোর !

 

 

 

 

 

 

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...