Saturday, May 2, 2026

বাংলাদেশ থেকে ভারতে কাকদ্বীপের মৎস্যজীবীরা, অভ্যর্থনা মন্ত্রীর

Date:

Share post:

অবশেষে ভারতের মাটি ছুঁলেন কাকদ্বীপের মৎস্যজীবীরা। বাংলাদেশের (Bangladesh) জেলমুক্তি থেকে ভারতে ফেরার কাগজপত্র তৈরি – যাবতীয় কাজ পরিচালনায় রাজ্য সরকার তৎপরতা দেখানোয় মাত্র তিন মাসের মধ্যে ঘরে ফেরা সম্ভব হল ৯৫ মৎস্যজীবীর (fishermen)। সোমবারই সাগরদ্বীপে পৌঁছান তাঁরা। দীর্ঘ সাগর যাত্রার পরে তাঁদের অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hajra)।

বাংলাদেশের সঙ্গে মৎস্যজীবী মুক্তির চুক্তি অনুযায়ী ভারতের জেল থেকে মুক্ত করা হয় বাংলাদেশের ৯০ মৎস্যজীবীকে। রবিবার বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপরে জলসীমায় (IMBL) জাহাজের উপর হস্তান্তর করা হয় তাঁদের ভারতের মৎস্যজীবীদের সঙ্গে। ভারতীয় নৌসেনার (Indian Navy) হাতে তুলে দেওয়া হয় কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে। সেখান থেকে নৌসেনার দুই জাহাজে তাঁরা সুন্দরবনের দিকে রওনা দেন।

সোমবার বেলা ১১.৩০টা নাগাদ তাঁরা ভারতের মাটি ছোঁন। সাগরে মৎস্যজীবীদের অভ্যর্থনা জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা (Bankim Hajra)। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কোটেশ্বরা রাও ও ভারতীয় কোস্ট গার্ড, নৌবাহিনীর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবারই গঙ্গাসাগরে গিয়ে তাঁদের স্বাগত জানাবেন।

Related articles

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...