Friday, April 24, 2026

দোষীরা শাস্তি পাবেই: বাবলার পরিবারকে আশ্বাস চন্দ্রিমার, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান চৈতালি

Date:

Share post:

দোষীরা শাস্তি পাবেই। মালদহে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের বাড়িতে গিয়ে আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার, মালদহের মহানন্দাপল্লিতে নিহত তৃণমূল নেতার বাড়িতে যান চন্দ্রিমা। দেখা করেন নিহত নেতার স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের।

চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আর্জি জানান চৈতালি সরকার। কথা বলেন বাবলা সরকারের একমাত্র ছেলে অভিনব সরকারও।তাঁর লেখাপড়ার খোঁজখবর নেন মন্ত্রী।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। দল তাঁর পরিবারের পাশে রয়েছেন। পরিবারের পাশে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। কেউ ছাড় পাবেন না। দোষীরা শাস্তি পাবেই।

গত বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা দুলাল তথা বাবলা সরকার। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুইজনের বিরুদ্ধে পুরস্কার অর্থ ঘোষণা করে তদন্তের কিনারা করতে চাইছে মালদহ জেলা পুলিশ।

আরও পড়ুন- পঞ্চম দিনে নয়া রেকর্ড গরিবের ‘সঞ্জীবনী’ সেবাশ্রয়ে

_

_

_

_

_

_

_

 

Related articles

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...