Thursday, May 14, 2026

ভয়ঙ্কর দুর্ঘটনা! বাগুইআটিতে অ্যাপ বাইকে ধাক্কা বাসের! মৃত চালক

Date:

Share post:

সওয়ার নিয়ে বিমানবন্দরের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল বাইকটি। বাগুইআটির নারায়ণতলার কাছে ডিএন ১৬ রুটের বাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ছিটকে পড়েন ওই বাইক চালক ও তাঁর পেছনে বসে থাকা মহিলা। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ওই চালককে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় আশঙ্কাজনক মহিলা যাত্রী। মৃতের নাম সৌরভ মজুমদার। ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে ধরে ফেলে। ভাঙচুরও চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, বাইকটি সঠিকভাবেই যাচ্ছিল পেছন দিকে বাসটি অনিয়ন্ত্রিতভাবে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পরে দুইজন। ছেলেটির মাথায় গুরুতর চোট লাগে।

আরও পড়ুন- দোষীরা শাস্তি পাবেই: বাবলার পরিবারকে আশ্বাস চন্দ্রিমার, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান চৈতালি

_

_

_

_

_

_

_

_

_

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...