Wednesday, June 24, 2026

অস্কারে ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি, ‘বেস্ট পিকচার ক্যাটাগরি’তে বাংলার ‘পুতুল’!

Date:

Share post:

ইতিহাস গড়ে ফেলল বাংলার ‘পুতুল’ (Putul)। অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম জায়গা করে নিল বাংলার কোনও সিনেমা। উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) ধন্যবাদ জানিয়েছেন অস্কার (OSCAR) পুরস্কারের সিলেকশন কমিটিকে। মঙ্গলবার সকালে ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। এর আগে ইমন চক্রবর্তীর একটি গান প্রাথমিকে নমিনেশন পেলেও তা চূড়ান্ত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি। তাতে মন ভেঙেছিল বাঙালির। কিন্তু এবার সেই সিনেমার হাত ধরেই ফের নজির গড়ার স্বপ্ন দেখা শুরু।

এদিন সকালে যখন কলকাতায় ভূমিকম্পের খবর শিরোনামে জায়গা করে নিয়েছে ঠিক তখনই ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জীবনে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। পরিচালক ভাবতেই পারেননি অস্কার কমিটির ই-মেইল পেয়ে তার ‘মঙ্গল’ময় দিন শুরু হতে চলেছে। অভিনেত্রী মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ তৈরি করেছেন ইন্দিরা। মিউজিক সায়ন গঙ্গোপাধ্যায়ের, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেটা বেরিয়েছে, এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।” সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে বাংলার ‘পুতুল’-এর স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউড থেকে শুরু করে সিনেপ্রেমী- বিশেষজ্ঞ প্রত্যেকেই।

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...