Friday, May 8, 2026

এবার মানিকের চিকিৎসা-বিল বিতর্ক! বন্দিদশার বিল কেন বিধানসভায়? উঠছে প্রশ্ন

Date:

Share post:

কাঞ্চনের পরে বিধানসভায় চিকিৎসা বিল বিতর্কে আরেক তৃণমূল (TMC) বিধায়ক বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিয়োগ মামলায় নাম জড়ানোয় বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিল পলাশিপাড়ার বিধায়ককে। অভিযোগ, জেলে থাকাকালীন চিকিৎসা সংক্রান্ত বিলও নাকি বিধানসভায় জমা করেছেন তিনি। এই বিষয় নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেন বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

নিয়োগ মামলায় পলাশিপাড়ার বিধায়ককে গ্রেফতার করে ED। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি। সদ্য জামিনে পেয়েছেন মানিক (Manik Bhattacharya)। তারপরই বিধানসভার টিএ-ডিএ সেকশনে চিকিৎসা সংক্রান্ত একাধিক বিল জমা দিয়েছেন তিনি। আর সেই বিল নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ, তাঁর জেলে থাকাকালীন চিকিৎসার বিলও বিধানসভায় জমা পড়েছে। বিলগুলি খতিয়ে দেখে বিধানসভার সচিবালয়ে জানানো হয়েছে। পাঠানো হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিলটি দেখার পরে প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠান স্পিকার। সোমবার সুপার দেখাও করেন বলেও সূত্রের খবর।

বিধায়করা সাধারণত তাঁর ও পরিবারের চিকিৎসার খরচ পান। সেক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন তাঁরা। সেই টাকা তাঁরা ফেরতও পান। মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না। তবে জেলে থাকাকালীন বন্দির চিকিৎসার দায়িত্ব জেল কর্তৃপক্ষের। সেই বিল কেন বিধানসভায় জমা পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...

চমক দিয়ে বিরুষ্কার আগমন, পুলিশের ধমক খেলেন হোটেল মালিক

বিদেশ সফরে গেলে মাঝে মধ্যেই রাস্তায় দেখা যায় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে(Anushka Sharma, Virat Kohli)। রেস্তরাঁয় চলে...

ভোটে রেকর্ড: পাঁচ রাজ্যের মধ্যে ১৫১ কোটি টাকার মদ বাজেয়াপ্ত বাংলায়!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন উপনির্বাচনের সময় মদ আটক করার নিরিখে গোটা দেশকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ। নির্বাচন...

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...