Tuesday, June 23, 2026

অর্জুন পুত্র পবন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির 

Date:

Share post:

অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে বুধবার ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। অন্য একটি মামলায় নোটিশ পাঠানো হয়েছে তাকে।এদিকে বাবা অর্জুন সিংয়ের মতোই ছেলে বিধায়ক পবনের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার পাশ করা নিয়ে মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওই মামলার তদন্ত করছে পুলিশ। তাই বারবার অর্জুন সিংকে তলব করে সিআইডি। এবার অর্জুন–পুত্র পবন সিংকে একটি ব্যবসায়িক মামলায় ডেকে পাঠাল সিআইডি। বিজেপি বিধায়কের দাবি, সোমবার মাঝরাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তারক্ষীর হাতে নোটিশ দিয়ে যায় পুলিশ। সেটা নিতে অস্বীকার করলে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।

এই নোটিশ প্রসঙ্গে পবন সিংয়ের বক্তব্য, ‘২০১৯ সালেও আমায় তলব করা হয়েছিল। তখন আমি আমার বক্তব্য জানিয়েছিলাম। আবার আমাকে ডেকে পাঠিয়েছে সিআইডি। আমি যাব। আমরা রাজ্যে বিরোধী দল করি। তাই এই কেস সম্পর্কে আমার কোনও যোগ না থাকলেও পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমাকে নিয়ে পুলিশ এসব করছে। হয়তো আমাকেও মিথ্যেভাবে জেলে ভরা হতে পারে। আমি সবদিক থেকে প্রস্তুত।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...