Wednesday, May 13, 2026

কলকাতায় দুর্ঘটনা এড়াতে অভিনব সেমিনার ট্রাফিক পুলিশের, ভিডিও দেখিয়ে ধরানো হল বাস-চালকদের ত্রুটি

Date:

Share post:

শহর কলকাতায় দুর্ঘটনা এড়াতে সদাসতর্ক কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। কিন্তু তার পরেও ঘটে অবাঞ্ছিত ঘটনা। সেই ঘটনা এড়াতে মঙ্গলবার কলকাতা রেঞ্জার্স ক্লাবে কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে কলকাতার বাস (Bus) মালিক, বাস অপারেটর ও বাস সংগঠনগুলিকে সামনে ভিডিও দেখিয়ে বোঝানো হয়, কীভাবে বাস চালকদের বেপরোয়া গতির জন্যে দুর্ঘটনা ঘটে। একই সঙ্গে এইভাবে চালকরা যাতে বাস না চালান, সেই সচেতনতার বার্তাও দেওয়া হয়।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক ও কলকাতার  বিভিন্ন জায়গার ট্র্যাফিক OC-সহ বিভিন্ন বাস ও মিনিবাসের মালিক, বাস অপারেটর ও বাস শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। মহানগরের রাস্তায় দুর্ঘটনা কমানোই এই সেমিনারের মূল লক্ষ্য। পথ দুর্ঘটনা কমানোর জন্য বেশকিছু গাইড লাইন রয়েছে। দেখা গিয়েছে, সকাল ৮ টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৪টে থেকে রাত ১২টার মধ্যে বেশি দুর্ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কম ঘটে এই  এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ভিডিও-র মাধ্যমে দেখানো হয়, কীভাবে চালকরা বাস চালান, ওভারটেক করেন, বেপরোয়া গতিতে গাড়ি ছোটান। একই সঙ্গে বাসের প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে বাসচালকরা যাতে এই ভাবে বাস না চালায়।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...