Tuesday, June 23, 2026

কর্মক্ষেত্রের ২০ কিলোমিটারের বাইরে নয়! সরকারি চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ নিয়ে কড়া নির্দেশিকা জারি রাজ্যের

Date:

Share post:

সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে আরও কঠোর হল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৬ দিন এবং ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে — দু’দিন আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন। এবার এল আরও কড়া নির্দেশিকা। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়?

নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রের ২০ কিমির বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস। পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস (DHC) বা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের (DME) থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য। অর্থাৎ উত্তরবঙ্গে কোনও চিকিৎসক দক্ষিণবঙ্গে এসে প্রাইভেটে রোগী দেখার সুযোগ পাবেন না। প্রাইভেট প্র্যাকটিসের জন্য শুধুমাত্র নন-প্র্যাকিটিসিং অ্যালাউয়্যান্স না নিলেই হবে না, প্রয়োজন হবে এনওসির। একইসঙ্গে, কর্মক্ষেত্রের কাছাকাছি এলাকায় প্রাইভেট চেম্বার চালানোর অনুমতি থাকলেও তা স্বাস্থ্য ভবনের নির্ধারিত নিয়মের মধ্যে থাকতে হবে।

আরও পড়ুন- বুধে স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...