Wednesday, May 13, 2026

পুণ্যার্থীদের বিপুল জন সমাগমে শুরু গঙ্গাসাগর মেলা, প্রস্তুত কলকাতা পুলিশ

Date:

Share post:

খাতায় কলমে বুধবারই শুরু হয়ে গেল গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। রাজ্য ও রাজ্যের বাইরের অসংখ্য পুণ্যার্থীর জমায়েতে প্রথম দিন থেকেই সরগরম এবছরের মেলা। সেই সঙ্গে সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তদেরও। পুণ্যার্থীদের সবরকম সুবিধার্থে প্রস্তুত পুলিশ প্রশাসন। কলকাতার বাবুঘাট (Babughat) থেকে পুণ্যার্থীদের গঙ্গাসাগরের পুণ্য অর্জনে নিরাপত্তা ও সহায়তার প্রস্তুতির প্রতিশ্রুতি কলকাতা পুলিশের (Kolkata Police)।

এবছর মকর সংক্রান্তির স্নান ১৪ জানুয়ারি ভোর থেকে। তবে মেলা (Gangasagar Mela) তার আগেই ৮ জানুয়ারি থেকে শুরুর বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সকাল থেকেই কলকাতার ঘাটগুলি ভরে যায় পুণ্যার্থীদের ভিড়ে। সেই সঙ্গে সাগরের জেটিগুলিতেও দলে দলে পুণ্যার্থীদের ভেসেল (vessel) থেকে নামতে দেখা যায়। এবছর ২,২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাসে কলকাতা থেকে পৌঁছানো যাবে সাগরে। সেখানে থাকছে ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চের ব্যবস্থা।

কলকাতায় পুণ্যার্থীদের রওনা দেওয়ার আগেও প্রস্তুত কলকাতা পুলিশ (CP, Kolkata Police)। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, গঙ্গাসাগর মেলা মানবতা ও সম্প্রদায়ের মধ্যে মিলনোৎসব। পুণ্যার্থীদের সুরক্ষা ও সব রকম সহযোগিতা দিতে কলকাতা পুলিশ দায়বদ্ধ। বাবুঘাটের নিকটবর্তী গঙ্গাসাগরমেলা প্রাঙ্গনে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রস্তুত। সহায়তা কেন্দ্র ও অন্যান্য সহযোগিতা প্রস্তুত রাখা হয়েছে। বাবুঘাটের (Babughat) পাশাপাশি শিয়ালদহ (Sealdah), কলকাতা স্টেশন এলাকায় পর্যাপ্ত কলকাতা পুলিশ বাহিনী রয়েছে। আপনাদের যাত্রা শান্তিপূর্ণ ও সফল করার জন্য অনুরোধ প্রশাসনের দেওয়া পথ নির্দেশ মেনে চলুন।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...