Friday, June 26, 2026

কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ,‌ ধৃত ১

Date:

Share post:

কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এল। ধৃত ৪৩ বছরের এক ব্যক্তি। তার বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, ১৩ বছরের ও ১৯ বছরের দুই কিশোরীকে নদীয়া কল্যাণীতে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন অভিযুক্ত। কল্যাণীর গয়েশপুরে একটি বাড়ি ভাড়া করে রাখেন তাদের। সেখানে বেশ কয়েকদিন ছিল ওই দুই কিশোরী।

অভিযোগ, ওই বাড়িতেই দু’জনকে অভিযুক্ত ধর্ষণ করেন।  তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

প্রথমে চাকরির লোভে ও প্রাণভয়ে মুখ বন্ধ রেখেছিলেন দুই নির্যাতিতা।পরে যখন তারা বুঝতে পারেন, তখন বাড়িতে কোনওভাবে পৌঁছন। অভিভাবকদের সব কথা বলেন।  এরপর কল্যাণী থানার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান নির্যাতিতাদের পরিবার। ওই ব্যক্তি উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার বাসিন্দা।  অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...