Tuesday, May 26, 2026

ষোলো থেকে এক লাফে তেরো, শীতের শেষ স্পেল শুরু শহরে!

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্জায় আটকে ছিল উত্তুরে হাওয়া। পৌষের শেষ লগ্নে শীতের ফর্মে ফিরতে পারছিল না শীত। আচমকেই বড় লাফ, বুধের রাতে ১৬ থেকে ১৩.২ ডিগ্রিতে নেমে গেল কলকাতার পারদ (Kolkata Temperature)! সর্বোচ্চ তাপমাত্রাতেও তিন ডিগ্রি পতন। পূর্বাভাস মিলিয়ে বৃহস্পতিতে আরও ঠান্ডা অনুভব করতে চলেছেন মহানগরবাসী। যদিও এর স্থায়িত্ব খুব একটা বেশি নয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ফের বাধা পেতে পারে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমের জেলায় জেলায় শীতের (Winter) কামড় অব্যাহত।

কত কয়েক দিন ধরে যে হারে কুয়াশার দাপট বেড়েছিল তার তুলনায় উত্তরবঙ্গে আজ কিছুটা হলেও পরিষ্কার আকাশ। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাবে।উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকলেও কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে দু থেকে তিন ডিগ্রি পারদ পতনে ফিরেছে শীত। পশ্চিমের একাধিক জেলায় ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

 

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...