Friday, June 5, 2026

বিধ্বংসী দাবানলে বিধ্বস্ত হলিউড! স্থগিত অস্কার, বাতিল সব সিনেমার প্রিমিয়ার

Date:

Share post:

লস অ্যাঞ্জেলস (LA) জুড়ে শুধুই মৃত্যু মিছিল। দাবানলে (Wild Fire) পুড়ে ছাই কয়েক হাজার বাড়ি। প্রকৃতির রোষানলে হলিউড তারকাদের প্রাসাদোপম বাড়ি, পেন্টহাউস, বহুমূল্য গাড়ি। ঘর ছাড়া তারকারা। ভস্মীভূত আমেরিকা তথা বিশ্বের সবথেকে অভিজাত এবং বিত্তশালী হলিউড হিলসের বিস্তীর্ণ এলাকা। স্টুডিও সিটিকে ছুঁয়েছে লেলিহান শিখা, বিখ্যাত ডলবি থিয়েটারের (Dolby Theatre) অস্তিত্ব সংকটের মুখে। এহেন পরিস্থিতিতে আপাতত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Oscar ) অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্কার নমিনেশনের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দীর্ঘদিন বৃষ্টিহীন LA জুড়ে শুষ্ক হাওয়ার ইন্ধনে প্রবল গতিতে ছড়াচ্ছে দাবানল। হলিউড বোল, TCL চাইনিজ থিয়েটার চোখে নিমেষে শেষ। সৌজন্যে সানসেট ফায়ার (Sunset Fire)। আবার লস অ্যাঞ্জেলসের ন্যাশনাল ফরেস্ট জুড়ে আগুনের তান্ডবলীলার নেপথ্যে লিডিয়া ফায়ার। গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ী অ্যাড্রিয়েন ব্রডির বাড়ি পুড়ে ছাই।ভস্মীভূত গায়িকা অভিনেত্রী লিটন মিস্টারের বাড়ি। অস্কার, এমি, গোল্ডেন গ্লোব (Golden Globe) জয়ী অভিনেত্রী জেমি লি কারটিসের বাড়ি ও আগুনের হাত থেকে রক্ষা পায়নি। বেভারলি হিলসের গায়ে লেখা ‘HOLLYWOOD’ আর কতক্ষণ অক্ষত থাকবে, এখন সেটাই দেখার। পাঁচটি দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলস কাউন্টি। ক্যালিফোর্নিয়া যেন শ্মশান। ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। উড়ছে ছয় শহর মৃত বেড়ে ১০। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভানোর প্রয়োজনীয় জলটুকু মিলছে না ক্যালিফোর্নিয়ায়। এখান থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুড়ে ছাই অন্তত হাজার দশেক বাড়ি। জরুরি অবস্থা জারি করে জোরকদমে আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু হাওয়ার তীব্র গতিবেগ তীব্র এবং পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যত অসম্ভব হয়ে পড়ছে। প্রত্যেকেই বলছেন লস অ্যাঞ্জেলসের ইতিহাসে এটাই সবথেকে ভয়ংকর দাবানল যা ক্রমশ তীব্র আকার নিচ্ছে।

 

Related articles

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...