Wednesday, June 24, 2026

পুরুলিয়া, বাঁকুড়ার লালমাটিতে একাধিক শিল্পপার্ক: ঘোষণা সিনার্জিতে

Date:

Share post:

রুক্ষ পুরুলিয়া বাঁকুড়ার শিল্প বাংলার অন্যতম ঐতিহ্য। কিন্তু প্রত্যন্ত এলাকা থেকে কীভাবে সেই শিল্পের প্রচার প্রসার। সেই উত্তর খুঁজে দিল রাজ্য সরকার আয়োজিত সিনার্জি (synergy) অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ অফ বাঁকুড়া (Bankura) অ্যান্ড পুরুলিয়া (Purulia)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমএসএমই (MSME) ও বস্ত্র দফতর রাজ্য জুড়ে সিনার্জি (synergy) এবং বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভের (conclave) আয়োজন করছে। শুক্রবারের এই সিনার্জি বাঁকুড়া ও পুরুলিয়া নিয়ে অনুষ্ঠিত হয়েছে বাঁকুড়ার রবীন্দ্রভবনে। উদ্বোধন করেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি (Jyotsna Mandi)। এই অধিবেশনে এমএসএমই ও বস্ত্র বিভাগের প্রধান সচিব উদ্যোক্তাদের এমএসএমই প্রসারের জন্য দফতরের বিভিন্ন স্কিম এবং কার্যক্রম, বিশেষ করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বাংলাশ্রী স্কিম, মডিফাইড টেক্সটাইল ইনসেনটিভ ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলা হয়। সেই সঙ্গে অনলাইন আবেদনপত্র জমা, বিভিন্ন সংস্থায় নাম নথিভুক্তকরণ, শিল্প স্থাপন ও সম্প্রসারণে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার নিশ্চয়তার উপর গুরুত্ব দেওয়া হয়।

বাঁকুড়া ও পুরুলিযা থেকে প্রায় ৬০০ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কোন বছর কোন প্রকল্পে কত টাকা খরচ করা হয়েছে এবং কতজন উপকৃত হয়েছেন তার খতিয়ান পেশ করা হয়। পুরুলিয়ার (Purulia) জামকিরিতে ২১ একর জমিতে একটি শিল্প পার্ক এবং বাঁকুড়ার (Bankura) মুরাকাটায় ৫.২৫ একর জমিতে একটি পার্ককে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। বাঁকুড়ার দেউলিতে ৩৩ একর জমিতে ডব্লুবিএসআইডিসি শিল্পপার্ক স্থাপন করেছে। বাঁকুড়ার লালবাজারে ২.২৯ কোটি টাকায় কাঁসা-পিতলের ক্লাস্টারের সাধারণ পরিষেবা কেন্দ্র স্থাপিত হয়েছে। পুরুলিয়ার ঝালদায় লাক্ষা ক্লাস্টার, কাশীপুরে কাঁসা-পিতলের ক্লাস্টার, বাঁকুড়ার অযোধ্যায় কাঁসা-পিতলের ক্লাস্টার, কোতুলপুরে ৯৩ লক্ষ টাকায় ব্লক লেভেল হ্যান্ডলুম ক্লাস্টার (handloom cluster) তৈরি হচ্ছে। বালুচরী শাড়িকে আরও তুলে ধরতে বিষ্ণুপুরের কে জি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিজাইন সেন্টার তৈরি করা হয়েছে। সেখানে ছয় মাসের পাঠ্যক্রম চালু করা হয়েছে। দুই জেলার অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে ২১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সব মিলিয়ে আগামী বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪৭০০ কোটি টাকা। ৪৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে।

শুক্রবার রবীন্দ্র ভবন থেকে পেশ করা হয় যাবতীয় তথ্য। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বাঁকুড়া জেলা সভাধিপতি অনসূয়া রায়, পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, সুশান্ত মুখোপাধ্যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...