Saturday, March 14, 2026

ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট, আক্রান্ত বিএসএফ

Date:

Share post:

ভারত সীমান্তে বাড়ছে বাংলাদেশি দুষ্কৃতীদের দাপট। বাংলাদেশি চোরাচালানকারীদের রুখতে গিয়ে কালিয়াচক সীমান্তে আক্রান্ত হল BSF। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, আত্মরক্ষায় গুলি পর্যন্ত চালাতে হয় জওয়ানদের। (India-Bangladesh Border)

একদিকে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিয়ে BGB-র উস্কানি, আর অন্য দিকে, চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা। নৈরাজ্যের বাংলাদেশে অস্থিরতার আবহে, সীমান্তে জোড়া চ্যালেঞ্জ BSF-এর সামনে। (Malda News)।
সেই সঙ্গে নানা ভাবে বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার বাড়ছে এপারের সীমান্ত ঘেঁষা নিরীহ গ্রামবাসীদের ওপর।

মালদহের কালিয়াচকে নওদা সীমান্তে বাংলাদেশি চোরাকারবারিদের হাতে আক্রান্ত হল BSF। তাদের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার সূত্রে জানা গিয়েছে, শুক্র ও শনিবারের মধ্যরাতে হামলার ঘটনা ঘটে।বাংলাদেশি চোরাচালানকারীদের প্রায় ২০ জনের একটি সশস্ত্র দল ১১৯ নম্বর ব্যাটালিয়নের পাহারারত BSF জওয়ানদের ওপর হামলা চালায়। BSF জওয়ানদের চোখে হাই বিম টর্চের আলো ফেলে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...