Saturday, June 20, 2026

জাতীয় যুব দিবসে স্বামীজীর বাণী এবং আদর্শকে মেনে এগিয়ে যাওয়ার অঙ্গিকার অরূপ-শশীর

Date:

Share post:

আজ জাতীয় যুবদিবস। ১৯৮৫ সালের ১২ জানুয়ারি প্রথম জাতীয় দিবস পালন করা হয়। যার জন্মদিনে এই দিন পালিত হয়, তিনি হলেন সমগ্র যুব সমাজের আদর্শ আমাদের সকলের স্বামী বিবেকানন্দ।

রবিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন। বেলুড় মঠ ও সিমলা স্ট্রিটে ভক্তদের ভিড়। স্বামীজীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং শশী পাঁজা।

অরূপ বিশ্বাস বলেন, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়ে যায় আর আমাদের দরকার স্বামীজীর বাণী এবং আদর্শ। তাই আজকে তার জন্মদিনে তার কথা যদি আমরা মেনে চলি তবে সেটাই হবে আমাদের সবচাইতে বড় পাওনা। আজকে স্বামীজীর কথা এবং বানীকে আমরা যদি আমাদের সম্পদ ভেবে নিই তবে সেটিই আমাদের কাছে অনেক অনেক মুল্যবান সম্পদ।মন্ত্রী শশী পাঁজা স্বামীজির আদর্শকে যুব সমাজকে মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, শুধু লোক দেখানো নয়। স্বামীজির আদর্শকে মন থেকে মানতে হবে। তবেই আরও এগিয়ে যাবে যুবসমাজ।

উল্লেখ্য , ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিন সকালে জন্ম গ্রহণ করে ‘ বিলে’ । সিমলেপাড়ার ৩ নং গৌরমোহন মুখার্জি স্ট্রিট তাঁর পৈতৃক বাসভবন আজ হয়ে উঠেছে জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র। এখানে দেশ-বিদেশের ভক্ত-অনুরক্তদের আনাগোনা।

গোটা উত্তর কলকাতাই ছিল নরেন্দ্রনাথ দত্তের ‘মুলুক’, এটা বললে অত্যুক্তি হয় না। ঢিল ছোড়া দূরত্বে হেদুয়া। রামতনু বসু লেনে তাঁর দিদিমার বাড়ি, সেখানেই ‘টঙের ঘর’-এ তাঁর সবন্ধু দুরন্তপনা, ধ্যান-ধ্যান খেলা। ছেলেবেলায় বিদ্যাসাগরের সুকিয়া স্ট্রিটের স্কুলে পড়েছেন, এরপর স্কটিশ চার্চ কলেজে।

স্বামীজি বলেছিলেন “নিজেকে কখনও দুর্বল ভেবো না।অনন্ত শক্তি তোমার ভিতরেই আছে।” এতবছর পর আজকের যুগে দাঁড়িয়েও তাঁর এই কথাগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক।

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...